ওমেন্স কর্ণার-এর এক বছর পূর্তি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার
‘মানবতার কল্যাণে, সুস্থ জীবনের সন্ধানে’- এই স্লোগানকে সামনে রেখে পালিত হলো সামাজিক নারী উন্নয়নমূলক সংগঠন উইমেন্স কর্ণার-এর প্রথম বর্ষপূর্তি।
এ উপলক্ষে শনিবার রাজধানীর বাড্ডার একটি রেস্টুরেন্টে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ওমেন্স কর্ণার নারীদের সহযোগীতার জন্য সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। একজন নারী তার জীবনের নানা প্রতিকূলতার মধ্যে বড় হয়। জীবনের প্রতিটি ধাপে ধাপে তাকে বিভিন্ন বাধা পাড় হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা মাঝ পথে থেমে যান। কারণ তারা চারপাশ থেকে তেমন কোনো সহযোগীতা পান না। ওমেন্স কর্ণার এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে একজন নারীকে সর্বোচ্চ সহযোগীতা দিয়ে, সাহস জুগিয়ে তার চলার পথকে সহজ ও মসৃণ করতে সাহায্য করা হয়।
প্রতিষ্ঠানটির একঝাঁক তরুণ-তরুণী এ কর্মপরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দূর্বার গতিতে। ওমেন্স কর্ণার নারী সমাজের উন্নয়নে ৫ ধরণের কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আইনি পরামর্শ, সাইবার সাপোর্ট এবং নাগরিক সেবা।
অনুষ্ঠানে এসকল কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন www.womenscorner.com.bd-এর সম্পাদক ফারজানা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমেন্স কর্ণার -এর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাগা স্টার গ্রুপের চেয়ারম্যান বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শহিদুল আলম।
সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের উপ সচিব গোলাম কবীর, যুগ্ম কর কমিশনার মইনুল হাসান, সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্টার গালিব খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অপটিমাইজ কমিউনিকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এবং নিজের বলার মতো একটি গল্পের উদ্যোক্তা ইকবাল বাহার, প্রথম আলোর সহ সম্পাদক রাজীব হাসান, বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ এবং উইমেন্স কর্ণার -এর সাইক্রিয়াটিস্ট ডা. ইফতেখারুল আলম শোভন প্রমূখ।
অনুষ্ঠানে নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন-‘ওমেন্স কর্নার’-এর চিকিৎসক প্যানেলের সদস্য ডা. লাবনী এবং আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট এস.এম রেফাতুল হুদা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল www.gonews24.com এবং সার্বিক সহযোগীতায় ছিলো বঙ্গ সফট লিমিটেড।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার