ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১১:১০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পাঁচ মাস কাটতে না কাটতেই মোহভঙ্গ! কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকর। লোকসভা ভোটের আগে ঘটা করে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী। মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে নির্বাচনী লড়াইয়ে ময়দানে নামেন বলিউডের গ্ল্যামার গার্ল। কিন্তু ভোটে হেরে যান তিনি । লোকসভা নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতা নিয়ে ফাঁস হওয়া চিঠি প্রসঙ্গেও নিজের হতাশা এদিন লুকিয়ে রাখতে পারেননি।

তিনি বলেন, "আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে পদত্যাগ করেছি। প্রথমবার এই পদত্যাগের চিন্তা আমার মাথায় আসে, যখন ১৬ মে মুম্বাইয়ের তত্কালীন কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওরাকে লেখা আমার চিঠির কোনও পদক্ষেপ করা হয়নি। আমি কিন্তু বার বার চেষ্টা করেছিলাম। তারপরই আমার মধ্যে আরও হতাশা জন্মায়। যখন এই গোপন চিঠি গণমাধ্যমের কাছে প্রকাশ্যে নিয়ে আসা হয়, অর্থাৎ ফাঁস করা হয়। আমার মতে, এটা বিশ্বাসঘাতকতা।"

-জেডসি