কংগ্রেস নেতারা ভারতের সম্রাট নয়: মহুয়া মৈত্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দুয়ারে ভারতের গোয়ার নির্বাচন। নির্বাচনী প্রচারণার শেষ দিকে এসে বিজেপিকে ঠেকাতে নির্বাচনী ময়দানে কংগ্রেস ও তৃণমূল হাত মেলাবে কিনা, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। এরই মধ্যে দুই দলই জোট সম্ভাবনা উস্কে দিয়ে একে অপরকে খোঁচা মারতে ছাড়েনি।
ঠিক ওই আবহে এবার গোয়ায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা মহুয়া মৈত্র কংগ্রেস নেতাদের উদ্দেশে বলেন, ‘কংগ্রেসকে বুঝতে হবে যে তাদের নেতারা ভারতের সম্রাট নয়। বর্তমানে গোয়ায় বিজেপি বিরোধী শক্তি বলতে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি। কোনও একটি নির্দিষ্ট দল এটা দাবি করতে পারে না যে একমাত্র তারাই এখানে উপস্থিত আছে।’ খবর হিন্দুস্তান টাইমসের।
তৃণমূল নেত্রী মহুয়া আরও বলেন, ‘মানুষদের বুঝতে হবে যে যদি কংগ্রেস তাদের কাজ করে থাকত তাহলে তৃণমূল কংগ্রেসকে এখানে আসতে হত না। আমরা এখানে এসেছি কারণ কংগ্রেস তাদের কাজ ঠিক ভাবে করতে পারেনি। কংগ্রেস এখন এমন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যারা একা বিজেপিকে হারাতে অক্ষম।’
গোয়ায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা মহুয়া মৈত্র বলেন, ‘আমরা তাদের আলোচনার টেবিলে বসতে বলেছি। আমরা একসঙ্গে বসে দেখতে পারি যে বিজেপিকে কীভাবে হারানো যায়। তৃণমূল বলছে যে সবাই যদি একসঙ্গে আসে তাহলে আমরা বিজেপিকে হারাতে পারব।’
তৃণমূলকে খোঁচা দিয়ে এর আগে কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেছিলেন যে গোয়ায় প্রধান দুই প্রতিপক্ষ হল কংগ্রেস ও বিজেপি। চিদম্বরমের অভিযোগ, ‘তৃণমূল ও আম আদমি পার্টির মতো দল গোয়ায় প্রার্থী দিয়ে বিজেপি বিরোধী ভোট বিভক্ত করছে।’
কংগ্রেস নেতা পি চিদম্বরমের বক্তব্যের জবাবে মহুয়া বলেন, ‘চিদম্বরম ও কংগ্রেসকে বুঝতে হবে যে বিজেপিকে হারানোর সময় এসেছে এবং তাদের মাটিতে পা ফেলা উচিত। তাদের বুঝতে হবে যে বিজেপিকে একা হারানো তাদের পক্ষে আর সম্ভব নয়।’
এদিকে দল ভাঙানো প্রসঙ্গে কংগ্রেসকে পাল্টা তোপ দেগে মহুয়ার বক্তব্য, ‘কংগ্রেস প্রাক্তন বিজেপি মন্ত্রী মাইকেল লোবো সহ একাধিক বিজেপি বিধায়ককে দলে নিয়েছে। তাই তাদের তো এই বিষয়ে কথা বলা উচিতই নয়।’
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









