কঙ্গোতে হাম মহামারী, এক বছরে ৫ হাজার জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)-তে হামে আক্রান্ত হয়ে চলতি বছর প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির প্রত্যেক প্রদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এই রোগ। কেবল চলতি বছরই এতে আক্রান্ত হয়েছে প্রায় আড়াই লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা মহামারী। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ডিআর কঙ্গোয় বিগত ১৫ মাসে ইবোলার তুলনায় দ্বিগুণের বেশি মানুষের প্রাণ কেড়েছে হাম। এখন পর্যন্ত ৪০ লাখ শিশুকে টিকা দেয়া হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটুকু যথেষ্ট নয়। দেশে মোট শিশুর সংখ্যা এর প্রায় দ্বিগুণ।
পর্যাপ্ত টিকার ঘাটতিও দেখা দিয়েছে। গত সেপ্টেম্বরে ৮ লাখের বেশি শিশুকে বাঁচাতে ডিআর কঙ্গো সরকার ও ডব্লিউএইচও যৌথভাবে দেশজুড়ে একটি জরুরি টিকাদান কর্মসূচি চালু করেছে। কিন্তু দুর্বল অবকাঠামো, স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও নিয়মিত স্বাস্থ্যসেবার সুবিধা না থাকায় তীব্র হারে ছড়িয়ে পড়েছে হাম। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সদ্যজাত শিশুরা।
উল্লেখ্য, হাম হচ্ছে এক ধরনের ভাইরাসজনিত রোগ। এটি প্রতিরোধযোগ্য হলেও সঠিক চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হতে পারে। এ রোগে আক্রান্ত হলে প্রাথমিকভাবে সাধারণত নাক দিয়ে জল পড়া, হাঁচি ও তীব্র জ্বর দেখা দেয়। পরবর্তীতে সারা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। প্রতি বছর এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গড়ে ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











