ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১১:১০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

কঙ্গোয় ট্রেন লাইনচ্যুত, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফ্রিকার দেশ কঙ্গোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। দেশটির স্টিভ বিকায়ি নামের এক মন্ত্রী এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই টুইট বার্তায় তিনি বলেন, আরও একটি বিপর্যয়! স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত তিনটার দিকে তানগানিকা প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৫০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

কঙ্গোতে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। বেশিরভাগ ট্রেনই অনেক পুরনো। এর মধ্যে কিছু রয়েছে ১৯৬০ সালের। পুরনো যন্ত্রপাতির কারণে প্রায়ই দুর্ঘটনা কবলিত হচ্ছে ট্রেন।

এর আগে গত মার্চে অবৈধভাবে যাত্রী পরিবহনের সময় একটি মালবাহী ট্রেন দুর্ঘটনা কবলিত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়।

-জেডসি