কচুরিপানা দিয়ে শাড়ি তৈরি করে চমক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার
ঝাড়খণ্ডের জামশেদপুরের ইঞ্জিনিয়ার গৌরব আনন্দ
ভারতের এক যুবকের কাণ্ডে অবাক হয়ে যাচ্ছেন সবাই। এই যুবক কচুরিপানা দিয়ে তৈরি করছেন শাড়ি। যুবকের এই উদ্যোগে কাজ পেয়েছেন শত শত নারী। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। একই সাথে জলাশয় থাকে নিষ্কাশন হচ্ছে কচুরিপানাও।
কীভাবে এই অসাধ্য সাধন করছেন এই যুবক? গ্রামবাংলায় পড়ে থাকা কচুরিপানা দিয়ে মানুষ অর্থ উপার্জন করুক বেকারত্ব দূর করে গ্রাম বাংলার অর্থনীতিকে আরও বেশি সতেজ করে তুলুক তা আমরা সকলেই চাই। বর্তমানে কচুরিপানা থেকে তৈরি হচ্ছে ব্যাক পেনদানি ফুলের সাজি বিভিন্ন রকম ট্রে। প্রশিক্ষিত নারীরাই এখন কচুরিপানা থেকে নানান রকমের জিনিস তৈরি করে চলেছেন এবং নতুন নতুন দ্রব্য তৈরি করা শিখছেন। সেইসব দ্রব্য বিভিন্ন প্রদর্শনী মেলা ও দেশ-বিদেশে পৌঁছে যাচ্ছে। খুব সমাধান পাচ্ছে দ্রব্যগুলি। এইসব বিক্রি করে লাভের মুখও দেখছেন অনেকে।
পুকুর বা জলাশয়ে কচুরিপানা আমরা সবাই দেখেছি। এছাড়াও কচুরিপানার উপর ফুটে থাকা বাহারি ফুল আমাদের সবার নজর কাড়ে। এই কচুরিপানা দ্রুত বংশবিস্তার করে। প্রতি দু সপ্তাহে এর আকৃতি দুগুন বৃদ্ধি পায়। কচুরিপানা দ্রুত বংশবিস্তার করার জলাশয় বা পুকুর দ্রুত ঢেকে যায় এই উদ্ভিদে। এর ফলে সূর্যের আলো ও বাতাস প্রবেশ করতে পারে না জলের গভীরে। তাই কচুরিপানা জলাশয় ও জলজ প্রাণীদের জন্য বিপদের আরেক নাম।
ঝাড়খণ্ডের জামশেদপুরের ইঞ্জিনিয়ার গৌরব আনন্দ এই সমস্যার একটি সমাধান বার করেছেন। কচুরিপানা থেকে সুতো ও সেই সুতো থেকে শাড়ি উৎপাদনের ব্যবস্থা করেছেন তিনি। গৌরব বাবু এই ক্ষেত্রে এক ঢিলে মারতে চেয়েছেন দুই পাখি।
এই উদ্যোগের ফলে একদিকে জলাশয় থেকে নিষ্কাশন হবে কচুরিপানা, অন্যদিকে এর মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে গ্রামের নারীদের। গৌরব কচুরিপানার ফাইবারগুলিকে ফেব্রিক্স হিসেবে ব্যবহার শুরু করেছেন। এর ফলে তৈরি করা সম্ভব হয়েছে বিশ্বের প্রথম ফিউশন শাড়ি। গৌরব এই শাড়ি তৈরিতে সাহায্য নিচ্ছেন বাংলার শান্তিপুরের তাঁতিদের।
‘স্বচ্ছতা তু কারে’ নামো একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান গৌরব, যা নদী ও জলাশয় পরিষ্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। এই অভিযান চলার সময় ২০২২ সালে গৌরবের মাথায় আসে সেই সুতো দিয়ে শাড়ি তৈরির কাজের কথা। এখন তার প্রচেষ্টার প্রশংসা করছেন কোটি কোটি মানুষ।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



