কনটেন্ট ক্রিয়েটর সায়নীর রহস্যজনক মৃত্যু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৩০ মে ২০২৬ শনিবার
ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরসায়নী চক্রবর্তী । ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী মারা গেছেন। তিনি হাস্যরসাত্মক ভিডিও বানাতেন। আদরের পোষ্য ‘সুন্দরী’র বিভিন্ন গল্প শোনাতেন তিনি। গরু, কুকুরসহ বিভিন্ন প্রাণীকে ঘিরে তৈরি করা সেই ভিডিওগুলো দর্শক পছন্দ করতো। সায়নী চক্রবর্তীর আকস্মিক মৃত্যুর খবর এখন নাড়িয়ে দিয়েছে তার অনুসারীদের।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আত্মহত্যা করেছেন এই তরুণ ভ্লগার। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সায়নীর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছিল। জীবনের এই বিশেষ মুহূর্তের ছবিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। হাসিখুশি সেই পোস্টের কয়েক দিনের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করেননি।
শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সায়নী। সম্পর্কের টানাপোড়েনও তার মানসিক চাপে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
সায়নী ও তার মা মলি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ। মা-মেয়ের যৌথ পেজের পাশাপাশি আলাদা পেজও ছিল তাদের। মৃত্যুর একদিন আগেও তাদের পেজে পোষ্য ‘সুন্দরী’কে নিয়ে নতুন ভিডিও প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (২৮ মে) সকালেও মলি চক্রবর্তীর পেজে কিছু ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে পোষ্যদের দেখা গেলেও সায়নী ছিলেন না। কয়েক ঘণ্টা পরই সায়নীর মৃত্যুর খবর পাওয়া যায়।
মেয়ের মৃত্যু নিয়ে এখনো প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মলি চক্রবর্তী। সায়নীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারীরা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










