ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৯:৫২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

কনফিডেন্স গ্রুপে চাকরি, অনলাইনে আবেদন করা যাবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কনফিডেন্স গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ, ফাইন্যান্স। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলের কাজে দক্ষ হতে হবে।

পদ সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিষয়ে জানাশোনা থাকতে হবে। একই সঙ্গে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

প্রার্থীর বয়সসীমা ২৩-২৮ বছরের মধ্যে হতে হবে। কঠোর পরিশ্রমী, দলবদ্ধ হয়ে কাজে আগ্রহী ও চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।