কপ২৬ সম্মেলনে আজ ভাষণ দিবেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২২ এএম, ১ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৬) যোগ দিতে রোববার গ্লাসগোতে পৌঁছেছেন। সোমবার সম্মেলনের প্রথম দিন ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আজ ও মঙ্গলবার সম্মেলনের শীর্ষ বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি। গ্লাসগোয় অনুষ্ঠিত জাতিসংঘের কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম সম্মেলন ৩১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৬) যোগ দিতে রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় এবং স্কটল্যান্ডের স্থানীয় সময় বেলা পৌনে ৩টায় গ্লাসগো বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে করে রোববার সকাল ৯টা ২৭ মিনিটে ঢাকা ত্যাগ করেন সরকারপ্রধান ও তার সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রী এই সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা ও জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়নসহ তিনটি প্রস্তাব বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি শেখ হাসিনা এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকির মুখে থাকা ৪৮ দেশের জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও (সিভিএফ)’ নেতৃত্ব দেবেন।
করোনার কারণে এই সম্মেলন নির্ধারিত সময়ে এক ছর পর অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে বিশ্বনেতাদের মিলন মেলা স্কটল্যান্ডে। এতে ১৯৬ দেশের প্রায় ২৫ হাজার প্রতিনিধি যোগ দিয়েছেন।
দুই সপ্তাহের এই সফরে ফ্রান্সেও যাবেন প্রধানমন্ত্রী, জলবায়ু সম্মেলনের পাশাপাশি অংশ নেবেন সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ বিতরণ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানে।
বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এতে ভয়াবহ আকারে বাড়ছে ঘূর্ণিঝড়, দাবদাহ ও খরা। এতে পরিবেশের সঙ্গে ধ্বংস হচ্ছে বাস্তুসংস্থান। ক্ষতিগ্রস্ত দেশেগুলোর তালিকায় অন্যতম বাংলাদেশ। বিশ্ব ব্যাংক বলছে, জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশে বাসস্থান হারাবে ১ কোটি ৩৩ লাখের বেশি মানুষ।সূত্র:বাসস
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











