ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১০:৪১:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

কবুতরের দাম ১২ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

১২ কোটি টাকার কবুতর, কি বিশ্বাস হচ্ছে না? গতকাল রবিবার বেলজিয়ামে অনলাইন নিলামে বিক্রি হয়েছে কবুতরটি।

নিলামে বিক্রি হওয়া কবুতরটির নাম আরমান্দো। এটি বেলজিয়ামের সর্বকালের সবচেয়ে দীর্ঘ পাল্লার ‘রেসার’ কবুতর। কবুতরটি কিনেছেন চীনের এক নাগরিক।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড ১২ লাখ ৫২ হাজার ইউরোতে কবুতরটি বিক্রি হয়েছে। কবুতরটি যে দামে বিক্রি হয়েছে, তা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।


-জেডসি