কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, ঘরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে ইতোমধ্যেই দেশে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমেরিকার মতো উন্নত দেশের অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে আমার এখনো ভালো আছি, ভালোটা আমরা ধরে রাখতে চাই। সে কারণে সরকারি নির্দেশনা মেনে চলুন।আপনারা ঘরের মধ্যে থাকুন, প্রয়োজন হলে টেস্ট করান এবং সবাই সুস্থ থাকুন।
আজ সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো এবং আরও কয়েকটি এলাকা বেশি সংক্রমিত হয়েছে। রোববার সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে যেসব জেলায় সংক্রমিত হয়েছে সেসব এলাকায় বিশেষভাবে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানুষ গিয়েছে। এ বিষয়ে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, লকডাউন জোরদার করতে হবে। বিশেষ করে ওই এলাকাগুলো। প্রতিদিনই আমাদের লকডাউনের কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী প্রতিদিন আমাদের নির্দেশনা দিচ্ছেন। তিনি নিজেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে অবহিত করছেন। উনার নির্দেশনাতেই আমরা কাজ করে যাচ্ছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করছি যে, এখনও মানুষ লকডাউন পুরোপুরি মেনে চলছে না। আমরা দেখি, বাজারে অনেকে জটলা পাকিয়ে আছেন, অযথা ঘোরাফেরা করছেন। এ বিষয়টি পরিহার করতে হবে। কারণ, যেখানে বাইরে ঘোরাফেরা করবে, সেখানেই সংক্রমিত হবে। আমাদের ইতোমধ্যেই কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিকভাবে ছড়িয়ে পড়া) হয়ে গেছে।
তিনি বলেন, আমাদেরকে বুঝতে হবে যে হাসপাতালে লাখ লাখ লোকের চিকিৎসা কোনও দেশই দিতে পারে না। আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের কোভিড-১৯ মোকাবিলার যে মূল অস্ত্র, সেটা হলো ঘরে থাকা এবং ঘরে থাকা এবং পরীক্ষা করা, যার মাধ্যমে যারা সংক্রামিত রয়েছে তারা চিহ্নিত হবে এবং তাদেরকে আইসোলেশনে রাখা যাবে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











