কম দামে শীতের ভালো কাপড় কোথায় পাবেন?
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
শীতের আমেজ আসতে আসতেই রাজধানীর মার্কেটগুলো ভরে গেছে গরম কাপড়ে। কিন্তু কোথায় গেলে কম দামে ভালো পণ্য পাবেন হয়তো সেটা জানা নেই।
তাই জেনে নিন এবারের শীতে কাপড়ের বাজারের হালচাল।
স্যুট ও ব্লেজার:
ক্যাজুয়াল কিংবা ফরমাল, কোট কিংবা ব্লেজার যাই চান না কেনো- মনের মতো একটি রেডিমেইড স্যুটের জন্য এলিফ্যান্ট রোডই যথেষ্ট। ব্র্যান্ডের দোকান, স্যুট বানানোর দোকান, গুলিস্তানের হকার্স মার্কেট সবখানেই স্যুটের ছড়াছড়ি। দাম ১ হাজার থেকে ৫ হাজার পর্যন্ত যেতে পারে। বানাতে চাইলে নুন্যতম খরচ ১০ হাজার টাকা।
চামড়া ও কৃত্রিম চামড়ার জ্যাকেট:
ট্যানারি এলাকার আশপাশ থেকে চামড়া কিনে সেখানেই কিংবা পছন্দের টেইলার্স দোকানেও বানাতে পারেন জ্যাকেট। চামড়ার পরিমাণ এবং কেমন ডিজাইনে বানাবেন তার উপর নির্ভর করবে খরচ। তবে বেশিরভাগ মানুষই রেডিমেইড কিনে নেন। এরজন্য নিরাপদ পছন্দ হবে ব্র্যান্ডের চামড়ার জুতার দোকানগুলো। খরচ পড়বে ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা।
তবে কৃত্রিম চামড়ার জ্যাকেট পাওয়া যাচ্ছে অহরহ এবং কম দামে। এজন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হবে বসুন্ধরা সিটি, এলিফ্যান্ট রোড ও নিউ মার্কেট। ১ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যেই মোটামুটি ভালোমানের কৃত্রিম চামড়ার জ্যাকেট পাওয়া যাচ্ছে। ব্র্যান্ডের দোকানগুলো দাম আরেকটু বেশি পড়বে।
প্যারাসুট কাপড়:
শীত মানেই ঠাণ্ডা বাতাস। অনেকে এই বাতাস থেকে বাঁচতে প্যারাসুট কাপড়ের পাতলা জ্যাকেট কেনে। এগুলো শীত থেকে বাঁচায় না, শুধু বাতাস গায়ে লাগতে দেয় না। একই কাপড়ের আস্তরের ভেতরে এক প্রস্থ উলের কাপড় জুড়ে দিয়ে বানানো জ্যাকেটগুলো বাতাস থেকেও বাঁচায়, শরীরও গরম থাকে। এই জ্যাকেটগুলোর মধ্যে মোটা পাতলা বিভিন্ন ধরন থাকে। মানভেদে এগুলোর দাম পড়বে ৩শ’ থেকে ২ হাজার টাকার মধ্যে। রাজধানীর নিউমার্কেট ও বঙ্গবাজারে এই জ্যাকেটগুলো সবচাইতে বেশি পরিমাণে চোখে পড়বে। তবে সব মার্কেটেই এদের অস্তিত্ব বিদ্যমান।
চাদর:
অনেকে চাদর মুড়িয়ে পুরো শীত কাটিয়ে দিতে চান। তারা কোনো কিছু না ভেবেই চলে যান আজিজ সুপার মার্কেটে। চাদর কেনার জন্য এটিই আদর্শ স্থান। ৫শ’ থেকে দুই হাজার টাকার মধ্যেই নজরকাড়া চাদর কেনা যাবে। দেশীয় ব্র্যান্ডের ফ্যাশন হাউজ থেকেও এই দামেই চাদর কেনা যাবে। এক্ষেত্রে আড়ং, দেশীদশ ও মিরপুরের বুটিক হাউজগুলো ঘুরে দেখা যেতে পারে।
জিন্সের জ্যাকেট:
এক যুগ আগের ফ্যাশন, তবে এখনো চাহিদা রয়েছে। কারণ ভালোমানের একটি জিন্সের জ্যাকেট কনকনে শীতকেও হার মানাতে যথেষ্ট। ঢাকা কলেজের বিপরীত পাশের নূরজাহান মার্কেটে জিন্সের জ্যাকেটের সবচাইতে বেশি ধরন পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য এক্সপোর্টের পোশাক বিক্রয়কেন্দ্র। এই দোকানগুলো তুলনামূলক কম দামে ভালোমানের জিন্সের জ্যাকেট পাওয়া যাচ্ছে। বেইলি রোড, মোহাম্মদপুরের রিং রোড এবং বসুন্ধরা সিটির ভেতরের দিকের দোকানগুলোতে জিন্সের জ্যাকেটের দেখা মিলবে। দাম ১ হাজার ৫শ’ থেকে ৩ হাজার হাজার টাকা।
-জেডসি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

