কম লোকই জানতে চায় আমি কেমন আছি : মেগান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
গণমাধ্যমের কড়া নজরদারি মধ্যে নতুন মা হওয়াটা কতটা সংগ্রামের ছিল সাম্প্রতিক এক ডকুমেন্টরীতে তা স্বীকার করেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল । শুক্রবার ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিতে সেই ডকুমেন্টরির অংশবিশেষ প্রচার করা হয়। ‘হ্যারি এন্ড মেগান : অ্যান আফ্রিকান জার্নি’ শীর্ষক ডকুমেন্টরীটি যুক্তরাজ্যে প্রচারিত হবে ২০ অক্টোবর।
জানা গেছে, গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের সময় সাসেক্সের ডিউক ও ডাচেসের সাক্ষাৎকার নেন রিপোর্টার টম বার্ডি। ডকুমেন্টরিতে মেগান জানান, বিয়ের পর কিংবা মা হওয়ার খবরের মধ্যেও তার জীবন নিয়ে গণমাধ্যমের আগ্রহের কমতি ছিল না।
ডকুমেন্টরিতে মেগান হ্যারির স্ত্রী, নতুন মা এবং ডাচেস হিসেবে তার জীবন কিভাবে পরিবর্তিত হয়েছে সেসব কথা জানিয়েছেন। প্রিন্স হ্যারির সঙ্গে ডেটিং শুরুর পর থেকেই গণমাধ্যম কিভাবে তাদের জীবন ঘিরে রেখেছে সে গুলোও তিনি জানান।
আবেগময় সেই ডকুমেন্টরিতে নিজের মা হওয়ার সময়ের কথা উল্লেখ করে মেগান বলেন, ‘গর্ভাবস্থায় যেকোনো নারীই নাজুক অবস্থায় থাকেন। ওই সময়টা তার জন্য অনেক চ্যালেঞ্জেরও’।
মেগান বলেন, ‘ সন্তান জন্ম নেওয়ার পর চ্যালেঞ্জে আরও বেড়ে যায়। বিশেষ করে একজন নারীর জন্য এটা বিশাল কিছু্।’
মেগান ওই ডকুমেন্টরিতে ব্রার্ডিকে ধন্যবাদ জানান সন্তান জন্ম দেওয়ার পর তার মানসিক ও শারীরিক অবস্থার কথা জানতে চাওয়ার জন্য।
মেগান বলেন ‘ বেশিরভাগ মানুষই জানতে চায় না আমি ঠি আছি কি-না।’
মা হওয়ার সময়টাতে মেগানকে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এমন কথা বলা যাবে কি না? এ প্রশ্নের উত্তরে এক শব্দে তিনি হ্যাঁ বলেন।
মেগানের আবেগঘন সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশের পর ‘উই লাভ ইউ মেগান’ হ্যাশট্যাগে কয়েক হাজার অনুসারী ৩৮ বছর বয়সী এ মাকে সমর্থন ও সমবেদনা জানান।
মেগানের বাবার কাছে পাঠানো ব্যক্তিগত চিঠির সম্পাদিত সংস্করণ প্রকাশের জন্য কিছুদিন আগে প্রিন্স হ্যারি এবং মেগান ব্রিটিশ এক সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছেন।
প্রিন্স হ্যারি অনলাইনে এক বিবৃতিতে বলেন , ‘ এটা দুঃখজনক যে , আমার স্ত্রী ব্রিটিশ ট্যাবলয়েডগুলোর শিকারে পরিণত হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ এসব গণমাধ্যম কোনও ধরনের পরিণতির কথা চিন্তা না করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে প্রচারণা চালায়।’ তিনি জানান, মেগানের গর্ভাবস্থা এবং তাদের সন্তান জন্মানোর পরও গণমাধ্যমগুলো এ ধরনের প্রচারণা চালিয়ে গেছে।
উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে উইন্ডসর ক্যাসেলে প্রিন্স হ্যারিকে বিয়ে করেন মেগান। এ বছরের মে মাসে এ দম্পতির প্রথম সন্তান জন্মগ্রহণ করে। সূত্র : সিএনএন
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










