করোনার উৎস খোঁজার নির্দেশ বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
গোয়েন্দাদের ৯০ দিনের মধ্যে করোনাভাইরাসের উৎসের রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা লাখ লাখ মানুষের প্রাণ নেয়া এই ভাইরাসের উৎস খুঁজতে তৎপরতা বাড়াতেই এমন নির্দেশ দেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সিএনএনের খবরে বলা হয়েছে, গোয়েন্দাদের প্রয়োজনে আরও বেশি পরিশ্রমেরও পরামর্শও দিয়েছেন বাইডেন। বিশ্লেষকরা ধারণা করছেন, বাইডেনের এই উদ্যোগের ফলে ট্রাম্প পরবর্তী সময়ে চীন-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আবারও বাড়তে পারে।
বিবৃতিতে বাইডেন বলেন, করোনার উৎপত্তি নিয়ে গোয়েন্দারা এখনও দ্বিধাবিভক্ত। কারোর দাবি, চীনের পশুবাজার থেকে ছড়িয়েছে এই ভাইরাস। কেউ আবার বলছেন চীনের গবেষণাগারেই তৈরি হয়েছে করোনাভাইরাস। কিন্তু কেউই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আমি মার্কিন গোয়েন্দাদের উত্তর খুঁজতে ৯০ দিন সময় দিয়েছি। ধোঁয়াশা মোড়া বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য দরকার। বিশেষ করে এ বিষয়ে চীনের ভূমিকাও খতিয়ে দেখতে হবে।
যারা করোনার উৎপত্তি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনতে চীনের ওপর চাপ তৈরি করবে এমন দেশগুলোর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন। আন্তর্জাতিক তদন্তেও চীনকে সহযোগিতা করতে হবে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের।
মঙ্গলবার করোনা মোকাবিলায় হোয়াইট হাউসের প্রবীণ উপদেষ্টা অ্যান্ডি স্লাভিত বলেন, 'এই গোটা ঘটনার গোঁড়ায় যেতে হবে। ভাইরাসটির উৎস সন্ধানে চীন থেকে স্বচ্ছ প্রক্রিয়া ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার প্রয়োজন। তবে এমনটা আদৌ হচ্ছে বলে আমরা মনে করি না।'
একই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফাউচি বলেন, 'আমরা মনে করি এই বিষয়ে (করোনাভাইরাসের উৎস) তদন্ত চালিয়ে যাওয়া উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তের পর এবার পরবর্তী পর্যায়ে যাওয়ার সময় এসেছে। কারণ ভাইরাসটির উৎস নিয়ে আমরা ১০০ শতাংশ নিশ্চিত হতে পারিনি। তাই তদন্ত চালিয়ে যাওয়া জরুরি।'
-জেডসি
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন











