ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২০:১৮:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

সরকার দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অর্থ মন্ত্রণালয় আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের এক শ’ কোটি টাকা বরাদ্দের দাবির জবাবে এ বরাদ্দ সম্পর্কে তাকে অবহিত করেছে।

৫০ কোটি টাকার মধ্যে ৪৫.৫ কোটি টাকার বেশি সরঞ্জাম ক্রয়ের জন্য। বাকি বরাদ্দ জনসচেতনতা বাড়াতে এবং রাসায়নিক রি-এজেন্ট কেনার জন্য ব্যবহার করা হবে।

অর্থ মন্ত্রণালয় ২০১৯-২০-এর সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এ তহবিল বরাদ্দ দিয়েছে।