ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৫৫:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনাভাইরাস: ১৩ দেশে ৩০১ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

করোনাভাইরাস: ১৩ দেশে ৩০১ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাস: ১৩ দেশে ৩০১ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে ৩০১ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বাংলাদেশি মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় ১৭৮ জন বাংলাদেশি মারা গেলেন।

এ ছাড়া যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৬ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসে বিদেশি নাগরিকদের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্ত হওয়া ১ হাজার ১১১ জনের মধ্যে মাত্র ২০ জন স্থানীয় নাগরিক। বাকিরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৯ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে সোমবার ১ হাজার ৪২৬ জন আক্রান্ত হলেও স্থানীয় নাগরিক মাত্র ১৮ জন। বাকি আক্রান্তদের সবাই বিদেশি।