করোনার উৎপত্তি ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারির উৎস চীন নয়, বরং ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে হতে পারে। এমনই দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। তারা ভাইরাসটি বিস্তারের দায় অন্যদের ওপর চাপিয়ে দিতেই এই প্রয়াস চালাচ্ছে বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে।
চীনা বিজ্ঞানীরা করোনাভাইরাসের উৎপত্তির জন্য ৯টি দেশের নাম বলেছেন। এসব দেশ হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, গ্রিস, অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, চেক প্রজাতন্ত্র, রাশিয়া ও সার্বিয়া। তবে ভারতের নামই বিশেষভাবে তারা বলছেন। তারা দাবি করছেন, গত গ্রীস্মে তাপদাহের সময় ভারতে এই ভাইরাসের উৎপত্তি হয়ে থাকতে পারে।
চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষকদের দাবি, গত বছরের মে থেকে জুনে ভারতে তীব্র গরমের কারণে পানি সংকট দেখা দেয়। এর ফলে মানুষ এবং বানরসহ বিভিন্ন ধরনের বন্য প্রাণী কাছাকাছি সংস্পর্শে আসে।
ল্যান্সেট জার্নালের জন্য তৈরি করা প্রিপ্রিন্ট ওই আর্টিকেলের আনুষ্ঠানিক পিয়ার রিভিউ করা হয়নি। তবে নিজেদের গবেষণায় চীনা বিজ্ঞানীরা বলছেন, বানর থেকে মানুষের শরীরে ছড়িয়ে করোনাভাইরাস। কারণ ওই সময় তারা উভয় একই জায়গার পানি ব্যবহার করেছিল।
এছাড়া ভারতের অস্বাস্থ্যকর পরিবেশ এবং ‘অদক্ষ’ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, ‘ক্রান্তীয় আবহাওয়া’ এবং ‘অনেক তরুণ জনসংখ্যার’ কারণে দ্রুত এই ভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তারা বলছেন, ভারতে গত জুলাই বা আগস্টে প্রথম মানুষ থেকে মানুষে করোনার সংক্রমণ ঘটে।
সম্প্রতিক ইতালির গবেষকরা বলছেন, তারা মিলান শহরে গবেষণা চালিয়ে দেখেছেন সেপ্টেম্বর মাসেই দেশটিতে এই ভাইরাস ছড়াচ্ছিল। যদিও বহুলভাবে স্বীকৃত মত হচ্ছে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে উহান থেকে করোনার বিস্তার ঘটেছে। তবে এখন এর উৎপত্তি খোঁজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করছে।
তবে চীনাদের এ দাবির সঙ্গে একমত নন অনেক বিশেষজ্ঞ। গ্লাসগো ইউনিভার্সিটির ভাইরাল জিনোমিক্স অ্যান্ড বায়োইনফরম্যাটিকস বিভাগের প্রধান অধ্যাপক ডেভিড রবার্টসন চীনা বিজ্ঞানীদের গবেষণাপত্রকে ‘খুবই ত্রুটিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, ন্যূনতম রূপান্তরিত ভাইরাস সিকোয়েন্স শনাক্তকরণে লেখকদের দৃষ্টিভঙ্গি সহজাতভাবেই পক্ষপাতদুষ্ট। লেখকরা মহামারির বিস্তৃতি সংক্রান্ত উপাত্তগুলো এড়িয়ে গেছেন, যাতে চীনে ভাইরাসের উত্থান এবং সেখান থেকে ছড়িয়ে পড়া স্পষ্ট দেখা যায়।
এ বিশেষজ্ঞের মতে, চীনা বিজ্ঞানীদের গবেষণাপত্রটি সার্স-কভ-২ সম্পর্কে বোঝার বিষয়ে নতুন কিছুই যোগ করেনি।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











