করোনার ওষুধ আবিষ্কারের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনার ওষুধ আবিষ্কারে মুখিয়ে গোটা বিশ্ব। চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়ায় গবেষণা শুরু হয়েছে আগেই। নাওয়া-খাওয়া ভুলে কাজ করে চলেছেন বিজ্ঞানীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে চললো। একে একে সুসংবাদ আসছে। রাশিয়ার পর এবার করোনার ওষুধ আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। তাও একটা দুটো নয়, পাঁচ পাঁচটি!
করোনা ভাইরাসের চিকিৎসায় কার্যকর ৫টি ওষুধ আবিষ্কারের ঘোষণাটি দিয়েছেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। শনিবার (১৮ জুলাই) তেহরানে করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ তথ্য জানান তিনি।
রুহানি বলেন,’করোনা চিকিৎসায় কার্যকর ওষুধ তৈরির ক্ষেত্রে দেশে অনেক ভালো কাজ হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ওষুধ বাজারে ছাড়া হবে।’
করোনার টিকা তৈরির লক্ষ্যে ইরানি গবেষকদের অব্যাহত প্রচেষ্টার প্রসংশা করেন রুহানি। এসময় তিনি বলেন, আশা করছি এ ক্ষেত্রেও সাফল্য আসবে।
এ সময় তিনি দেশের চিকিৎসক-নার্সসহ এ ক্ষেত্রে তৎপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মীদের সুস্থতা, উদ্যম এবং মানসিক প্রশান্তি ধরে রাখা অত্যন্ত জরুরি।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি জানিয়েছিলেন, করোনাভাইরাসের টিকা তৈরির কাজে বেশ অগ্রগতি হয়েছে। প্রাণীর ওপর সম্ভাব্য টিকার পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হবে।
এছাড়া ইরানের ৫৭টি গবেষক দল করোনাভাইরাসের ওষুধ তৈরির জন্য কাজ করছেন বলে তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরানের গবেষকরা এ সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণামূলক তৎপরতাতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
-জেডসি
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











