করোনার চতুর্থ ঢেউয়ে ডুবছে জার্মানি, শঙ্কায় মার্কেল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
কোভিডের চতুর্থ ঢেউ সর্বশক্তি দিয়ে আঘাত হেনেছে জার্মানিতে। জার্মানির সংক্রামক রোগ নিয়ন্ত্রক কেন্দ্র ‘রবার্ট কক ইনস্টিটিউট’ (আরকেআই) জানিয়েছে, ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে ৬৫ হাজার ৩৭১ জন।
সংক্রমণের সংখ্যার ক্ষেত্রে যা আগের দিনের চেয়ে ১২ হাজার ৫৪৫ বেশি। আক্রান্তের সংখ্যা এর দু’তিন গুণ বেশি হতে পারে বলে জানিয়েছে আরকেআই।
বৃহস্পতিবার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। সিএনবিসি। ২৪ ঘণ্টায় জার্মানিতে ২৬৪ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে অতিমারির শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৯৮ হাজার। পরিস্থিতি এখন এমনই, প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ৩৩৬.৯ জন অ্যাক্টিভ রোগী।
এক সপ্তাহ আগেও এই সংখ্যা বা হার ছিল ২৪৯.১। ইউরোপের দেশগুলোতে এমনিতেই জনসংখ্যা কম। জার্মানিতে মাত্র ৮ কোটি লোকের বাস।
পশ্চিম ইউরোপে সবচেয়ে কম টিকাকরণ হয়েছে এ দেশে। মাত্র ৬৭ শতাংশ বাসিন্দার টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। প্রায় ৩৩ শতাংশ এখনো টিকাকরণের বাইরে।
বিশেষজ্ঞদের অনুমান, এ কারণেই সংক্রমণ এই হারে বেড়েছে এই দেশে। মূলত সংক্রমণ ঘটছে করোনার ডেল্টা স্ট্রেনে। এটি এমনিতেই অতিসংক্রামক।
বার্লিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ টোবিয়াস কার্থ বলেন, ‘সংক্রমণ বৃদ্ধির আরও একটি কারণ রয়েছে। এ বছরের শুরুতে যাদের টিকাকরণ সম্পন্ন হয়েছে, বছরের শেষে তাদের অনেকেরই দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা চলে গেছে।’
চ্যান্সেলর ম্যার্কেলের কথায়, ‘নাটকীয় অবস্থা, আর কোনো কথা খুঁজে পাচ্ছি না।’ তিনি বলেন, ‘সামনে শীত। এভাবে যদি সংক্রমণ বাড়তে থাকে, হাসপাতালের আইসিইউ ভরে যাবে। তখন আর কিছু করা যাবে না।’
মাঝে সব করোনা-বিধি তুলে দিয়েছিল জার্মান সরকার। এখন নতুন করে করোনা-বিধি জারির কথা ভাবা হচ্ছে। প্রস্তাবিত বিধির মধ্যে রয়েছে, বাসে উঠতে হলেও টিকাকরণের সনদ দেখাতে হবে। জমায়েতে যেতে হলে করোনা নেগেটিভ রিপোর্ট থাকা আবশ্যিক।
বিনামূল্যে কোভিড পরীক্ষা চালু হবে। অফিসগুলোকে অনুরোধ করা হবে, কর্মীদের বাড়ি থেকে কাজ করানো শুরু করতে। যারা এখনো টিকা নেননি, তাদের ‘ঘরবন্দি’ থাকতে হবে। অর্থাৎ তাদের জন্য ‘লকডাউন’ চালু হবে।
সম্পূর্ণভাবে লকডাউন করার ভাবনাচিন্তাও রয়েছে তাদের। প্রশাসনিক এক কর্মকর্তা জানিয়েছেন, ‘দৈনিক সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে গেছে। যারা টিকা নিয়েছেন, তাদের মাধ্যমেও সংক্রমণ ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও ভাবনাচিন্তা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। হয়তো গোটা দেশকেই ফের লকডাউনে চলে যেতে হতে পারে।’ এর মধ্যে টিকাকরণের গতি বাড়ানো হয়েছে।
আগস্টের পরে এই প্রথম এক দিনে ৫ লাখ জার্মানকে টিকা দেওয়া হয়েছে বৃহস্পতিবার। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান টুইট করে জানিয়েছেন এ কথা।
তবে এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৫৬০টি বুস্টার ডোজ। স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ‘বুস্টার ডোজই সংক্রমণের চতুর্থ ঢেউকে আটকাতে পারবে।’
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











