করোনার চেয়েও দেশের বড় মহামারী বিজেপি: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, দেশে করোনার চেয়ে ভয়াবহ মহামারী এখন বিজেপি। বিজেপি দেশের লজ্জা। পরিযায়ী শ্রমিক কাঁদছে। কৃষকরা কাঁদছে। দুর্ভীক্ষ আসছে জেনে রাখুন।
হাথরসের ঘটনার প্রতিবাদে পথে নেমে গতকাল শনিবার (৩ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন।
মমতা দেশবাসীকে সাবধান করে বলেন, একদিকে বিতর্কিত কৃষি বিল, সাম্প্রদায়িক দাঙ্গা, সুবিচার না পাওয়া আর অন্যদিকে হাথরাসে দলিত কন্যাকে নৃশংসভাবে ধর্ষণ ও দেহ দাহ করার ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছে সমস্ত রাজনৈতিক দল।
শনিবার একদিকে উত্তরপ্রদেশের ওই গ্রামে ৩৫ জন সাংসদকে নিয়ে পৌঁছে যান কংগ্রেসের রাহুল-প্রিয়াঙ্কারা। অন্যদিকে, এদিনই কলকাতায় বিশাল প্রতিবাদ মিছিলের পর সভামঞ্চে বিজেপিকে ‘সব থেকে বড় মহামারী’ বলে গেরুয়া শিবিরকে আরও কোণঠাসা করে দিলেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, পাশ্চিমবঙ্গে একটা ছোট ঘটনা ঘটলেও যত কমিশন আছে পাঠিয়ে দেয়া হয়। ডিজি, এডিজিকে ডেকে পাঠায়। কত প্রশ্ন করে তখন! খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। আর দিল্লির দাঙ্গায় লোক মারা গেলে, উত্তরপ্রদেশে দলিত কন্যাকে ধর্ষণের পরে খুন করে জ্বালিয়ে দেয়া হলেও কোনো কমিশন নেই।
উত্তরপ্রদেশে দলিত কন্যার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রায় ছয় মাস পরে রাস্তায় নেমে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন তৃণমূল নেত্রী। এদিন বিড়লা তারামণ্ডলের সামনে থেকে ধর্মতলায় গান্ধী মূর্তি পর্যন্ত মিছিলে হাঁটেন তিনি। মিছিল শেষে সভায় মমতা বলেন, করোনার জন্য আমরা রাজনৈতিক কর্মসূচি নিইনি। কিন্তু কী করব? এখন তো অত্যাচারের মহামারী চলছে, গণতন্ত্রের পথেই তা থেকে বেরিয়ে আসতেই হবে।
মমতা বলেন, করোনার মতো মহামারী সঙ্গে আমরা লড়াই করছি। তবে এ দেশে সব থেকে বড় মহামারী এখন বিজেপি। দেশটাকে শেষ করে দিচ্ছে তারা।
হাথরাসের ঘটনার সূত্র ধরে বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেত্রী বলেন, একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হলো। বাড়ির লোকের হাতে না দিয়ে জোর করে দেহ জ্বালিয়ে দেয়া হলো। তারপরও কাউকে কথা বলতে দেবে না।
বিজেপি সুপার অটোট্যাক্সি চালাচ্ছে। নির্যাতিতার কথা যাতে না দেখানো হয়, সে জন্য সংবাদমাধ্যমকেও হুমকি দেয়া হচ্ছে।কৃষি আইনের সমালোচনা করে মমতা বলেন, ‘দেশে দুর্ভিক্ষ হবে। সব শুধু বিজেপি খাবে।’
দলিত তফসিলিদের ওপর নির্যাতন নিয়ে রাজ্যজুড়ে লাগাতার প্রতিবাদ কর্মসূচির কথাও এদিন ঘোষণা করেন মমতা। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি হাথরসের ঘটনার প্রতিবাদে এদিনই রাজভবনের সামনে বিক্ষোভ দেখায়।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘রাতের অন্ধকারে নিরবে নির্যাতিতা ওই মেয়েটির দেহ জ্বালিয়ে দিল যোগী সরকার। দিল্লিতে দাঙ্গা হল, নর্দমায় দেহ পড়ে ছিল। কিন্তু কেউ জানে না ক’জন মারা গিয়েছেন। কত পরিযায়ী শ্রমিক মারা গেল। বিজেপি বলছে, তথ্য নেই। কৃষকরা আত্মহত্যা করছেন। বিজেপি বলছে, তথ্য নেই।’ মমতা এদিন দেশবাসীকে সাবধান করে বলেন, ‘বিজেপি দেশের লজ্জা। পরিযায়ী শ্রমিক কাঁদছে। কৃষকরা কাঁদছে। দুর্ভীক্ষ আসছে জেনে রাখুন।’ সূত্র : হিন্দুস্তান টাইম
-জেডসি
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









