ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২৩:০৫:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

করোনার টিকা নিলেন ১২৪ বছরের নারী রেহতী বেগম

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ৬ জুন ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের টিকা দিতে গিয়ে ভারতে বর্তমান বিশ্বের সবচেয়ে বয়সী নারীর সন্ধান মিলেছে। রেহতী বেগম নামের শতবর্ষী ওই নারীর বাস জম্মু-কাশ্মীরের বরমুলায়। রেশন কার্ড অনুযায়ী এখন তার বয়স ১২৪ বছর। রেহতী বেগমকে ভ্রাম্যমাণ একটি টিকাদান ইউনিট বুধবার টিকা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, টিকা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা রেহতী বেগমের খোঁজ পান। তার নামে থাকা রেশন কার্ডের জন্ম তারিখ হিসেবে রেহতীর বয়স এখন ১২৪ বছর। যদিও বর্তমানে জাপানের কানি তানাকা বিশ্বের সবচেয়ে বয়সী নারী হিসেবে চিহ্নিত। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে তার বয়স ১১৮ বছর। বয়সের ব্যবধান হিসাব করলে জাপানের কানি তানাকার চেয়ে রেহতী বেগম ৬ বছরের বড়।

এর আগে বিশ্বে সবচেয়ে বেশি বয়সী নারীর রেকর্ড ছিল ফ্রান্সের জ্যাঁন কালমেন্টের। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মৃত্যু হয় ফরাসী ওই নারীর। তার চেয়েও দুই বছরের বড় কাশ্মীরের রেহতী বেগম। তবে কাম্মীরের এই নারীর বয়স এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে স্বীকৃত নয়।


-জেডসি