করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করছে কানাডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
কানাডা বর্তমানে করোনাভাইরাস মহামারির মারাত্মক তৃতীয় ঢেউ মোকাবিলা করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আলজাজিরা।
উত্তর আমেরিকার এই দেশটিতে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একজন থেকে অন্যজনের কাছে সংক্রমণ দ্রুত ছড়ানোর পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতেও ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।
সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, করোনাভাইরাসের বিভিন্ন ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলো (আইসিইউ) রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশ এখন করোনা মহামারির খুবই মারাত্মক তৃতীয় ঢেউ মোকাবিলা করছে। একই পরিস্থিতিতে রয়েছে কানাডাও। এমনকি সূর্যের তাপ বৃদ্ধি এবং আবহাওয়া আরও গরম হয়ে উঠলেও কোভিড-১৯ চলে যাবে না।’
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত কানাডায় কমপক্ষে ১০ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২৩ হাজারের বেশি মানুষ।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










