ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৩:২৯:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ফ্রান্সে চার সপ্তাহ কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আরো আটটি শহরে রাতের বেলায় কারফিউ জারি করেছে ফ্রান্স সরকার। স্থানীয় সময় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত আগামী চার সপ্তাহ এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাতকারে ম্যাক্রোঁ এমনটি জানান।

ইউরোপ জুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। যে কারণে ইউরোপের দেশগুলিতে দ্রুত হারে করোনা সংক্রমণ বাড়ছে। ফ্রান্সে গত বুধবার নতুন করে ২২ হাজার ৯৫১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৩ কোটি ৮৭ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ১০ লাখ ৯৬ হাজারেরও বেশি মানুষ।

-জেডসি