করোনার নতুন ধরন: যুক্তরাজ্যের রেড লিস্টে ৬ দেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
বিভিন্ন দেশে করোনার নতুন ধরন শনাক্ত এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে ৬টি দেশকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্য। এসব দেশের সঙ্গে ফ্লাইট চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো এবং এসওয়াতিনি।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া গত ১০ দিনে এই ছয়টি দেশ ভ্রমণকারী অ-ব্রিটিশ ও আয়ারল্যান্ডের বাসিন্দাদের আজ (শুক্রবার) দুপুর থেকে যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে এই ৬টি দেশ ভ্রমণ করা ব্রিটেনের ও আয়ারল্যান্ডের বাসিন্দাদেরকে আগামী রোববার (২৮ নভেম্বর) ভোর ৪টার পর থেকে যুক্তরাজ্যে প্রবেশের পর হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এছাড়া ইতোপূর্বে ভ্রমণ করে আসা ব্যক্তিদেরও তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
এদিকে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার একটি নতুন ধরনের খোঁজ মিলেছে। যা আগে কখনও দেখা যায়নি। এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। নতুন এই ভ্যারিয়েন্টে সারাবিশ্বে এখন পর্যন্ত ৫৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের সবাই দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও হংকংয়ের বাসিন্দা। সূত্র: বিবিসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










