ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২৩:৩৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

করোনার পিল কিনতে ফাইজার-মার্কিন প্রশাসনের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ এএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা ভাইরাসের প্রতিষেধক পিল কিনতে ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজারের সঙ্গে বড় চুক্তিতে পৌঁছেছে মার্কিন প্রশাসন। চুক্তি অনুযায়ী এক কোটি অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিড পিল সরবরাহ করবে ফাইজার। যার মূল্য প্রায় ৫৩০ কোটি মার্কিন ডলার।

গত সোমবার জরুরি প্রয়োজনে প্যাক্সলোভিডের ব্যবহার বিষয়ক ছাড়পত্রের জন্য এফডিএর কাছে আবেদন করে ফাইজার।

করোনা প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ বা অ্যান্টিভাইরাল পিল আনছে ফাইজার। এই ওষুধের নাম প্যাক্সলোভিড।

কোম্পানি কর্তৃপক্ষের দাবি, এই অ্যান্টিভাইরাল পিল করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যু ঝুঁকি ৮৯ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সহায়তামন্ত্রী জেভির বেকেররা বলেন, যুক্তরাষ্ট্রে করোনা বিপর্যয়ে প্যাক্সলোভিড কার্যকর ভূমিকার রাখবে।

এর আগে, মলনুপিরাভির পিল জরুরিভিত্তিতে অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডিমিনিস্ট্রেশনের (এফডিএ)।