করোনার মিশ্র ডোজ বিপজ্জনক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ কিছুতেই কমছে না। যদিও কিছুটা আশার আলো জ্বালিয়েছে ভ্যাকসিন আবিষ্কারের বিষয়টি। তবে ভ্যাকসিনের প্রয়োগ নিয়েও চলছে নানা বিচার বিশ্লেষণ। করোনাভাইরাস প্রতিরোধে দুই ডোজে দুই কোম্পানির টিকা নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে অনেক দেশেই। এই মিশ্র টিকার পক্ষে-বিপক্ষে রয়েছে বিজ্ঞানীদের মতামত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেছেন, এ প্রবণতা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।
এদিকে ইতোমধ্যে অনেক দেশেই মিশ্র টিকার ব্যবহার হয়েছে। জনগণকে উদ্বুদ্ধ করতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল নিজেও দুই রকমের টিকা নিয়েছেন। কিন্তু এ ব্যাপারে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেছেন, মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা নেই। এই সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ মেলেনি এখন পর্যন্ত। তাই দুই রকমের টিকা নেয়ার এই প্রবণতা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে।
সোমবার করোনার টিকা নিয়ে ভার্চুয়াল মাধ্যমে নিজের মতামত জানান স্বামীনাথন। সেখানে মিশ্র টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। স্বামীনাথন বলেন, বহু মানুষ মিশ্র টিকা নেয়ার কথা ভাবছেন। এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আমাদের। জানতে চাইছেন, প্রথম টিকা এক সংস্থার নিয়েছেন, দ্বিতীয় টিকাটি অন্য সংস্থার নিতে পারেন কিনা। মিশ্র টিকা নিয়ে কোনো তথ্যপ্রমাণ হাতে নেই আমাদের। তাই এই প্রবণতা বিপদ ডেকে আনতে পারে।
মিশ্র টিকা করোনার বিরুদ্ধে কতটা কার্যকর, তা নিয়ে গোটা বিশ্বেই গবেষণা চলছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, দুই বার দুই রকমের টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। জার্মানি এবং ইউরোপের একাধিক দেশে ইতোমধ্যেই দুই বার দুই রকমের টিকা নেয়ার নিয়ম চালু হয়েছে। ভারতে বর্তমানে কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক-ভি টিকাকরণে ব্যবহৃত হচ্ছে।
তবে আগামী দিনে মিশ্র টিকা ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেননি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস) প্রধান রণদীপ গুলেরিয়া। তার মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মিশ্র টিকা ব্যবহার করা যেতে পারে। তবে এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। সূত্র: আনন্দবাজার
-জেডসি
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি











