করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী: ১০ দিনের লকডাউনে শ্রীলঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের রেকর্ডের পর দেশজুড়ে ১০ দিনের লকডাউন জারি করেছে শ্রীলঙ্কার সরকার। শুক্রবার রাত ১০ টা থেকে এ লকডাউন কার্যকর বলে এক টুইটে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা।
গত বৃহস্পতিবার দেশটিতে একদিনে রেকর্ড ৩ হাজার ৭৯৩ জন শনাক্ত হন ও মারা যান ১৮৭ জন, যা নতুন রেকর্ড। এরপরই লকডাউন জারির সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কার সরকার।
৩ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কায় গত এক মাস ধরেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, জিম, সুইমিং পুল, বিবাহ অনুষ্ঠান ও সঙ্গীত কনসার্ট বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। গত সোমবার থেকে রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা টুইটবার্তায় বলেন, ‘আজ (২০ আগস্ট) রাত ১০ টা থেকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সবক্ষেত্রে লকডাউন কার্যকর হবে।’
শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারত মহাসাগরের তীরবর্তী এই দ্বীপরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৭২ হাজার ৭৯ জন এবং মারা গেছেন মোট ৬ হাজার ৬০৬ জন।
দেশের মোট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ ইতোমধ্যে করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, যার অধিকাংশই নিয়েছেন চীনের সিনোফার্মের ভ্যাকসিন।
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










