করোনার সংক্রমণ বাড়ায় জার্মানিতে আরও কড়াকড়ি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মঙ্গলবার দেশে করোনা মহামারি সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে আরেও কড়া বিধিনিয়ম ঘোষণা করেছেন। নতুন ফর্মুলার ভিত্তিতে আঞ্চলিক পর্যায়ে সেই সব পদক্ষেপ নেওয়া হবে। খবর ডয়চে ভেলে’র।
করোনা সংকটের মাঝেও এখনও পর্যন্ত পরিস্থিতি মোটামুটি ভালোভাবেই সামলাতে পেরেছে জার্মানি। কিছু বিধিনিয়ম সত্ত্বেও জনজীবন মোটামুটি স্বাভাবিক ছন্দে চলছে। স্বাস্থ্য পরিষেবার অবকাঠামোর উপর কোনও বাড়তি চাপ দেখা যাচ্ছে না। কিন্তু সংক্রমণের হার বেড়ে চলায় সরকার বার বার গভীর দুশ্চিন্তা প্রকাশ করছে। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সংকট সামলাতে নতুন কিছু পদক্ষেপের ঘোষণা করলেন।
জার্মানির সব প্রান্তে করোনা সংক্রমণের হার এক না হওয়ায় সরাসরি কোনও সাধারণ বিধিনিয়ম সম্পর্কে ঐকমত্যে পৌঁছতে পারছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অবশেষে মঙ্গলবার একটা রফা হয়েছে। সেই বোঝাপড়ার আওতায় এবার থেকে গোটা দেশজুড়ে নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে একই পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ ঢালাও লকডাউনের বদলে স্থানীয় পর্যায়ে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোনও অঞ্চলে প্রতি এক লাখ মানুষের মধ্যে কতজন নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন, তার উপর নির্ভর করে বিধিনিয়ম স্থির করা হচ্ছে। সংখ্যাটা ৩৫-এর বেশি হলে হলে বদ্ধ ঘরের মধ্যে ৫০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হচ্ছে। সে ক্ষেত্রে ব্যক্তিগত বা পারিবারিক স্তরে কোনও উৎসব-অনুষ্ঠানে ২৫ জনের বেশি মানুষের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। আক্রান্তদের সংখ্যা ৫০ পেরিয়ে গেলে সমাবেশের ঊর্দ্ধসীমা ২৫ রাখা হবে এবং বাসভবনে ১০ জনের বেশি মানুষ যাতে একত্র না হন, সেই পরামর্শ দেওয়া হবে। প্রশাসনের পক্ষে কারও বাসভবনে প্রবেশ করে মানুষ গোনা সম্ভব নয় বলে সাধারণ মানুষের উদ্দেশ্য সেই পরামর্শ মেনে চলার আবেদন করেন ম্যার্কেল। তবে আগে থেকে কর্তৃপক্ষের কাছে কোনও অনুষ্ঠান নথিভুক্ত করলে এবং কড়া স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার করলে এই নিয়মের ব্যতিক্রম করা হবে।
ম্যার্কেল এবং স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বার বার মনে করিয়ে দিচ্ছেন, যে বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষের আচরণের উপর করোনা মহামারির গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে। তাঁরা বলছেন, এখনও কোন ওষুধ বা টিকা না থাকায় করোনা ভাইরাস মারাত্মক ক্ষতি করতে পারে। তাই বিধিনিয়ম শিথিল করার সময় আসেনি। স্বাভাবিক জীবনের ছন্দে বিঘ্ন সত্ত্বেও বৃহত্তর স্বার্থে সবাইকে সে সব মেনে চলতে হবে।
পরিস্থিতি সামলাতে একাধিক রাজ্য নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানা স্থির করছে। বার্লিনে একটি জায়গায় নাচের পার্টি আয়োজন করায় রাজ্য সরকার আয়োজকদের ৫,০০০ ইউরো জরিমানা করেছে। উত্তরে শ্লেসভিক হলস্টাইন রাজ্যে রেস্তোরাঁয় খেতে গেলে ভুল নাম-ঠিকানা লিখলে ১,০০০ ইউরো জরিমানা করা হচ্ছে। অন্য রাজ্যে সেই অঙ্ক অবশ্য ৫০ ইউরোয় সীমিত রাখা হয়েছে।
-জেডসি
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











