করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৯
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে আরো ছয়জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার (২৪ মার্চ) অনলাইন লাইভ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এই নিয়ে দেশে মোট চারজনের মৃত্যু ও ৩৯ জন আক্রান্ত হলেন।
সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২টি। সর্বমোট আইসোলেশনে আছেন ৪০ জন। রোগী শনাক্ত হয়েছে ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ছয়জন। মোট মৃত্যু চারজন। বাকি যে পাঁচজন আছেন তাদের একজন সৌদি আরব থেকে ফিরেছেন।
সংবাদ সম্মেলনে করোনার বিস্তার রোধে বেশ কিছু পরামর্শ দিয়ে সেব্রিনা বলেন, সামাজিক বিচ্ছিন্নকরণের এই কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করুন। অত্যাবশ্যকীয় কাজ না থাকলে ঘরেই থাকুন। ২৬ তারিখের পরে যে কার্যক্রমের কথা বলা হয়েছে তা পালন করতে হবে। স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। তবে সাবান পানি নিয়ে হাত পরিষ্কার করতে হবে। অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ করবেন না। হাঁচি কাশি দিতে সতর্কতা অবলম্বন করতে হবে। টিস্যু ব্যবহার করার পর সেটি ডাস্টবিনে ফেলুন। যথাসম্ভব ঘরে থাকুন। প্রয়োজন না হলে ঘরের বাইরে যাওয়ার দরকার নেই। গণপরিবহন এড়িয়ে চলুন। ব্যক্তিগত নিরাপত্তার জন্য মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন যাতে জীবাণুমুক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তারা কোনভাবেই ঘরের বের হবেন না। করমর্দন-কোলাকুলি বর্জন করুন।’
সংবাদ সম্মেলনে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার জন্য যথেষ্ট পিপিই রাখার চেষ্টা চলছে বলে জানান সেব্রিনা।
বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর জানানো হয়।দুইদিন পর ২১ মার্চ আরো এক বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।সোমবার (২৩ মার্চ) আরও একজনের মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।
প্রসঙ্গত, করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। আর তাই মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় বিভিন্ন দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।এই ভাইরাসের গতি আরও বাড়ছে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ৯৫৬। এর মধ্যে ১৬ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ এক হাজার ৬৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










