ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার
ফ্রান্সের উগ্র ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেন।
ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেনের অংশগ্রহণের পথ সুগম হলো। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল অপব্যবহারের মামলায় লে পেনের সাজা বহাল রয়েছে। তবে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে দিয়েছেন দেশটির একটি আপিল আদালত। ফলে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি বাধা কেটে গেল।
স্থানীয় সময় আজ মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) ফ্রান্সের একটি উচ্চ আদালত এই রায় ঘোষণা করেন। এর আগে একটি নিম্ন আদালত তহবিল আত্মসাতের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল। নিম্ন আদালতের সেই কঠোর সিদ্ধান্ত ল্য পেনের রাজনৈতিক ক্যারিয়ার এবং ২০২৭ সালের সম্ভাব্য নির্বাচনী স্বপ্নকে বড় ধরনের ধাক্কা দিয়েছিল।
তবে আপিল আদালত দোষী সাব্যস্ত করার মূল রায়টি বহাল রাখলেও তার রাজনৈতিক নিষেধাজ্ঞা সংকুচিত করেছেন, যা ফরাসি রাজনীতিতে এক নতুন মোড় এনে দিল। আদালতের এই রায়ের ফলে মেরিন ল্য পেন আগামী বছর (২০২৭) অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্ত আইনি বৈধতা পেলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমানুয়েল ম্যাক্রোঁর উত্তরসূরি নির্ধারণের এই লড়াইয়ে কট্টর ডানপন্থী এই নেত্রী এখন অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











