ঢাকা, বুধবার ১৪, অক্টোবর ২০২৬ ৪:৩১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাত্র ৩৬ বছর বয়সেই মারা গেলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার মিষ্টির শূন্য আসনে চোখ তাদের, কাকে বেছে নেবে বিএনপি? সচিবের দায়িত্বে ৩ নারী হাইকমিশনার ও রাষ্ট্রদূত আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজারবাইজানে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের হিজাব পরার ওপর পরোক্ষ নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নতুন পোশাকবিধির কারণে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা শিক্ষার্থী ও শিক্ষকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে অনুমোদিত সংশোধনীতে সরাসরি হিজাব নিষিদ্ধ করা হয়নি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা সরকারের ভাষায় ‘ধর্মনিরপেক্ষতার নীতি’ লঙ্ঘন করে। নতুন এ বিধির আওতায় হিজাব পরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

শিক্ষিকা জাহরা হাসানোভা আলজাজিরাকে বলেন, স্কুলে আর হিজাব পরতে পারবেন না বলে তাকে জানানো হয়েছে। সত্যি বলতে, আমি কিছুটা আবেগপ্রবণ। এতে আমি কষ্ট পেয়েছি। হিজাব পরা ব্যক্তিগত পছন্দের বিষয়। কোনো দিন খুলে ফেলতে চাইলে সেটিও আমার সিদ্ধান্ত হওয়া উচিত।

আজারবাইজানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, সরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পোশাকবিধিতে সংশোধন আনার উদ্দেশ্য হলো দেশের ‘ধর্মনিরপেক্ষ নীতি’র সঙ্গে সামঞ্জস্য রেখে অভিন্ন পোশাকবিধি নিশ্চিত করা।