ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৮:৪৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছে ৭ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৪৯৭ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৯ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৪১৮ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৩০৯ জন, মারা যায় ৯ জন। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৫০৩ জন, মৃত্যু হয় ৪ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৯১৩ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ১৫২ জনের। সুস্থ হয়ে উঠেছে ১৩১ জন।

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৯৯৭ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯৪ হাজার ৯৫৮ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার আরও বলছে, আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৯ হাজার ১৩১ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৫৭ হাজার ৬০৩ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮ লাখ ৭৮ হাজার ৮৩০ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ৯৯৭ হাজার ২৭৬ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।

নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।