ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২০:০৭:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনায় দেশে নতুন করে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার

করোনায় দেশে নতুন করে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪

করোনায় দেশে নতুন করে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪

ঘাতকব্যধি করোনাভাইরাসে দেশে নতুন করে ৯ জনের মৃত্যু হওয়ায় আজ মঙ্গলবার এ সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৪৩৪ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৪৩৫। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৪ লাখ ৮১ হাজার ২৫৩ জন। এদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৬৩ হাজার ৯৭০ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৭৬৬ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৮৪৮ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৭০ হাজার ৪৩৫ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।