ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৯:১৫:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

করোনায় দেশে প্রথম মৃত্যু, নতুন চারজন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে।এছাড়া নতুন করে আরো চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৭০ বছরের বেশি। তিনি কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।তিনি বিদেশফেরত কারো সংস্পর্শে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, বিশ্বের অন্তত ১৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৭ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।

-জেডসি