করোনায় দেশে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনায় দেশে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৪
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে ৯৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬ জন। এর আগে গতকাল শনাক্ত হয়েছিল ১১২ জন। তার আগের দিন শনাক্ত হয় ৫৪ জন। নতুন করে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর হার।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. সানিয়া তাহমিনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের পরীক্ষা হয়েছে ১ হাজার ১৮৪টি। এ পর্যন্ত ৭ হাজার ৩৫৯টি পরীক্ষা করেছি।’
পরে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ পেয়েছি ৯৪ জনের মধ্যে। সর্বমোট সংক্রমণের সংখ্যা ৪২৪ জন।’
তিনি বলেন, ‘এই ৯৪ জনের মধ্যে যদি আমরা বিশ্লেষণ দেখি তাতে পুরুষের সংখ্যা ৬৯, মহিলা ২৫ জন।’
বয়সভিত্তিক বিশ্লেষণ করে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘১০ বছরের নিচে রয়েছে ৪ জন, ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে ৬ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১২ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১৪ জন এবং ষাটোর্ধ্ব রয়েছে ১৩ জন।’
এলাকাভিত্তিক বিশ্লেষণ করে তিনি বলেন, ‘৯৪ জনের মধ্য ঢাকা শহরে রয়েছেন ৩৭ জন। নারায়ণগঞ্জে ১৬ জন। আর বাকিরা কোন কোন জেলায় আক্রান্ত সেটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।’
আইইডিসিআর বলেন, ‘ঢাকা শহরের মধ্যে যাত্রাবাড়িতে রয়েছে ৫ জন।’
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।
এদিকে বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা শুক্রবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭২২ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন। এদের মধ্যে বর্তমানে ১১ লাখ ৫১ হাজার ৩৪২ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ১২৭ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৫৬ হাজার ৬৫৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৯৫ হাজার ৭২২ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











