করোনায় নতুন সংক্রমিতদের ২০ জনই ঢাকার, নারায়ণগঞ্জের ১৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জন আক্রান্ত হয়েছেন। নতুন সংক্রমিতদের মধ্যে ২০ জনই ঢাকার। আর নারায়ণগঞ্জে সংক্রমিত হয়েছে ১৫ জন। এই নিয়ে গত ৮ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত হয়েছে আরও পাঁচজনের। নতুন মৃতদের মধ্যে দুজন ঢাকার এবং তিনজন ঢাকার বাইরে বিভিন্ন জেলার। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘নতুন শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২৮ জন এবং মহিলা ১৩ জন। এদের মধ্যে ২০ জনই হচ্ছেন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এ ছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ১৫ জন, কুমিল্লায় একজন, কেরাণীগঞ্জে একজন এবং চট্টগ্রামে একজন শনাক্ত হয়েছেন।’
‘বয়স বিভাজনের দিকে তাকালে দেখতে পাই, ১০ বছরের নিচে একজন। ১১ থেকে ২০ বছরের নিচে চারজন। ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১০ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে পাঁচজন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৯ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে সাতজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন পাঁচজন’, বলেন সেব্রিনা ফ্লোরা।
গত ২৪ ঘণ্টায় দেশে ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল মিলেছে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক। তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কারও মধ্যে আমরা নেগেটিভ পাইনি। তার মানে সংক্রমণ নেই এ রকম সংখ্যা শূন্য। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।’
গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপর দিন দিন সংক্রমণ বেড়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ক্রমান্বয়ে ১১ এপ্রিলের পর ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










