ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৮:৫৩:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনায় পুরোপুরি লকডাউনে ৪৩ জেলা, আংশিক ১৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশের ৮ বিভাগের ৪৩ জেলা পুরোপুরি লকডাউন করেছে সরকার। এছাড়া, ১৭ জেলায় আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে।এর মধ্যে সর্বোচ্চ জেলা লকডাউন হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১০টি জেলা লকডাউন করা হয়েছে। সর্বনিম্ন তিন জেলায় লকডাউন হয়েছে খুলনা বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগের ১০ জেলা হলো- গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ।

চট্টগ্রাম বিভাগে- কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া; ময়মনসিংহ বিভাগে- ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর; রাজশাহী বিভাগে- রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া।

রংপুর বিভাগে- রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়; খুলনা বিভাগে- যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গা; বরিশাল বিভাগে- বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর; সিলেট বিভাগ- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে পুরোপুরি লকডাউন চলছে।

অপরদিকে আংশিকভাবে লকডাউন চলা জেলাগুলো হলো- ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর ও মানিকগঞ্জ; চট্টগ্রাম বিভাগে- চট্টগ্রাম, বান্দরবান ও ফেনী; রাজশাহী বিভাগে- পাবনা ও সিরাজগঞ্জ; রংপুর বিভাগে- কুড়িগ্রাম; খুলনা বিভাগে- খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর ও নড়াইল; বরিশাল বিভাগে- ভোলা ও ঝালকাঠি।

এদিকে, গতকাল বুধবার করোনাভাইরাসে দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয় ৬৪১ জন এবং মারা গেছে ৮ জন। সুস্থ হয়েছে ১১ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জন।

বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

-জেডসি