ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৪:৪১:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

করোনায় প্রতি জেলায় ৩টি গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য দুইটি যানবাহন এবং রোগী পরিবহনের জন্য একটি করে যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ অধিশাখা) উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্যমন্ত্রীর এ নির্দেশনা জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবেলার জন্য দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। করোনা আক্রান্ত রোগী সনাক্ত করণের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য কমপক্ষে দুটি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য মাননীয় মন্ত্রী নির্দেশ প্রদান করেছেন।

-জেডসি