ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

করোনায় প্রাণ হারালেন মমতার মেজ ভাই

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনায় মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

পরিবারিক সূত্রে জানা গেছে, অসীম বন্দ্যোপাধ্যায় কোভিডে আক্রান্ত ছিলেন। মাস খানেক ধরে তার চিকিৎসা চলছিল। ১ মাস ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে ওখানেই মারা যান তিনি। কোভিড প্রোটোকল মেনে দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তার। মুখ্যমন্ত্রীর মেজো ভাই ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত ছিলেন। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী ও অসীম বন্দ্যোপাধ্যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মারা গেছেন ১৩৬ জন। বাংলায় এখন পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৯৩। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৪৬। উত্তর ২৪ পরগনায় ৪ হাজার উপরে সংক্রমিত। তার পরই কলকাতা। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪ হাজার ১৯৭ এবং  ৩ হাজার ৯৫৫।

সূত্র: আনন্দবাজার