করোনায় প্রয়োজন হলে শাটডাউন করা হবে: কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী ভয়াবহ নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রয়োজন হলে কিছু কিছু এলাকা শাটডাউন করা হবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশ শাটডাউনের চিন্তা সরকারের নেই। তবে প্রয়োজনে কিছু এলাকা শাটডাউন করা হবে।
বুধবার (১৮ মার্চ) সচিবালয় সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি।
সম্প্রতি বাংলাদেশেও ১০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবিলায় প্রয়োজনীয় মাস্ক, ওষুধ, কীটসসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে।
করোনার কারণে প্রয়োজন হলে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবহন মালিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিক্যালি কমে যাবে। পরিস্থিতি কমিয়ে ফেলবে। তারপরও যদি প্রয়োজন হয়, আমরা ব্যবস্থা নেব।
মন্ত্রী আরও বলেন, আমাদের শত্রু করোনা ভয়ঙ্কর। আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি, ভয়ঙ্কর করোনার যে শক্তি তার চেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এ যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী। এটা প্রতিরোধযোগ্য। আমরা এটি পরাজিত করতে পারব বলে আশা করছি।
সেতুমন্ত্রী বলেন, বিদেশ থেকে যারা এসেছেন তারা যদি কোয়ারেন্টাইন না মানেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই সময় রাজনৈতিক বিভেদ ভুলে করোনা মোকাবেলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গত বছরের শেষ দিন চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর উহানে করোনা ভয়াবহ আকার ধারণ করে। চীনের গণ্ডি পেরিয়ে করোনা ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ১৬৩টি দেশে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৭ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










