ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২৩:৩৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

করোনায় বাবা-মা হারিয়েছে প্রায় দেড় লাখ মার্কিন শিশু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মহামারি করোনাভাইরাসজনিত কারণে যুক্তরাষ্ট্রের এক লাখ ৪০ হাজারেরও বেশি শিশু তাদের বাবা-মা অথবা তত্বাবধায়ককে হারিয়েছে। নতুন একটি জরিপের উদ্ধৃতি দিয়ে রোববার বিজনেস ইনসাইডার এ তথ্য জানায়। খবর এএফপি’র।

ওই জরিপ প্রতিবেদনে বলা হয়, এর ফলে আমেরিকার প্রতি ৫শ’ শিশুর প্রায় একজন আকস্মিক দুর্বিপাকের মুখে পড়েছে।
এতে আরো বলা হয়, এমন নিদারুণ পরিস্থিতি এসব শিশুকে অতিরিক্ত মানসিক ও আর্থিক চাপের মুখে রাখবে।

ইউ. এস. ফিনান্সিয়াল নিউজ ওয়েবসাইট পরিবেশিত খবরে বলা হয়, এ উপাত্তে জাতিগত ব্যাপক অসমতা পরিলক্ষিত হয় এবং এসব শিশুর অধিকাংশ (প্রায় ৬৫ শতাংশ) জাতিগতভাবে সংখ্যালঘু গ্রুপের সদস্য।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র হচ্ছে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। এ পর্যন্ত দেশটিতে চার কোটি ৭০ লাখেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত এবং সাত লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

২০১৯ সালের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রার্দুভাব দেখা দেয় এবং পরে তা বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।