করোনায় বিশ্বব্যাপী তিন হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর অভাবই এসব মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যভিক্তিক বেসরকারি মানবাধিকার সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী করোনায় সর্বোচ্চ ৫৪৫ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে রাশিয়ায়। যুক্তরাজ্যে মারা গেছে ৫৪০ জন। আর যুক্তরাষ্ট্রে ৫০৭ জন। করোনার নতুন উপকেন্দ্র ব্রাজিলে প্রাণ হারিয়েছে ৩৫১ জন স্বাস্থ্যকর্মী। মেক্সিকোসহ লাতিন আমেরিকার অন্যান্য দেশে মারা গেছে ২৪৮ জন। যদিও মারা যাওয়া স্বাস্থ্যকর্মীদের সংখ্যাটা আরো অনেক বেশি। সংস্থাটি কেবল ৩ হাজার জনের মৃত্যুর খবর পেয়েছে বিভিন্ন মাধ্যম থেকে।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে একেবারের প্রথম সারির যোদ্ধা হলেন স্বাস্থ্যকর্মীরা। সে কারণে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেশি। মৃতের সংখ্যাও উদ্বেগজনক। প্রথম সারির করোনাযোদ্ধা হিসেবে তাদের যে নিরাপত্তা ও কর্মপরিবেশ প্রয়োজন— অধিকাংশ দেশেই সেটি নেই। তার উপর তাদের কর্মঘণ্টা বেশি, সেই তুলনায় বেতন-ভাতাও কম।
মহামারির এই সময়ে বিশ্বের অনেক দেশই স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারছে না। পারছে না ফেস মাস্ক, গাউন, গ্লাভস, সেফটি গগলসহ অন্যান্য জরুরি প্রয়োজনীয় মেডিকেল সামগ্রীর পর্যাপ্ত যোগান দিতে। তারপরও করোনা রোগীদের জীবন বাঁচাতে নিরাপত্তার জন্য তাদের যা কিছু আছে তাই নিয়ে চেষ্টা করে যাচ্ছে। অ্যামেনেস্টির পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ৬৩টি দেশে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) নেই। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরাও করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।
এ মানবাধিকার সংস্থা বলছে, অনেক দেশের স্বাস্থ্যকর্মী তাদের সুরক্ষা সরঞ্জামসহ অন্যান্য সুবিধার জন্য প্রতিবাদ-বিক্ষোভ করায় তাদের গ্রেফতার, আটক রাখা, হুমকি, বরখাস্তসহ বিভিন্ন নিপীড়ন চালানো হয়েছে।
এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক উপদেষ্টা সানহিতা অ্যাম্বাস্ট বলেন, বিশ্বজুড়ে এখনো করোনা মহামারি বর্তমান থাকায় আমরা সরকারপ্রধানদের স্বাস্থ্যকর্মীদের জীবনরক্ষার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানাচ্ছি।
-জেডসি
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা







