ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫৫:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

করোনায় বিশ্বে আক্রান্ত ৭ লাখ, মৃত্যু সাড়ে ১২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

করোনায় বিশ্বে আক্রান্ত ৭ লাখ, মৃত্যু সাড়ে ১২ হাজার

করোনায় বিশ্বে আক্রান্ত ৭ লাখ, মৃত্যু সাড়ে ১২ হাজার

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় বিশ্বের বিভিন্ন দেশে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ৮৩২ জনে। এই সময়ে বিশ্বে ভাইরাসজনিত কারণে মোট ১২ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে।

ভাইরাসটির সংক্রমণ শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত ও সুস্থ হয়ে ওঠা রোগীদের হালনাগাদ সংখ্যা প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভারতে নতুন রোগীর তালিকায় নাম লিখিয়েছেন ৩ লাখ ২৬ হাজার ১২৩ জন, মারা গেছেন ৩ হাজার ৮৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন, মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ২২৯ জন।

দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় ভারতের পরেই অবস্থান করছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৮৬ জন, , মারা গেছেন ২ হাজার ১৮৯ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৩১৩ জন, মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭৮৫ জন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে ক্রমশ কমে আসছে এ রোগে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই তালিকায় বর্তমানে তৃতীয় অবস্থানে থাকা এই দেশটিতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৫৬ জন, মারা গেছেন ৭২২ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯৮৪ জন, মারা গেছেন মোট ৫ লাখ ৯৯ হাজার ২০৩ জন।বলছেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ পার করছে দক্ষিণ এশিয়া।