ঢাকা, সোমবার ১৬, মার্চ ২০২৬ ৪:০৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী

করোনায় মারা গেলেন প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধনীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু কোথাও আইসিইউ বেড না পাওয়ায় রাত দেড়টার দিকে তাকে ইমপালস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।


-জেডসি