ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৭:০২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

করোনায় মেক্সিকোতে আরও ১৬শ’ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ঊর্ধ্বমুখী সংক্রমণ ও প্রাণহানিতে ধুকছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। যেখানে টিকা প্রয়োগেও বাগে আনা যাচ্ছে না করোনার গতি-প্রকৃতি। গত একদিনেও ১৬শ’র বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। একই সাথে নতুন করে হানা দিয়েছে ১৮ হাজার মানুষের শরীরে। তবে পিছিয়ে সুস্থতার হার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৬ হাজার ৮৪৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৬২৩ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৩৯ জনে ঠেকেছে।

দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফেরার হার ৯০ শতাংশ। যার সংখ্যা ১৩ লাখ ৬২ হাজার ৫২৫ জন।

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে ১০ মাসের বেশি সময়ে দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ পেরলো। যা থেকে রেহাই মিলেনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও। গত ২৫ জানুয়ারি তার করোনা শনাক্ত হয়।

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ১৩ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে চারে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে।

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিন দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত।

বিশ্বে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ৩৩ হাজারের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ৫ লাখ ৯০ হাজার ৭৩২ জন মানুষ।

একই সময়ে প্রাণ গেছে আরও ১৬ হাজার ৮৫২ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ লাখ ৮৪ হাজার ১২৬ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ভুক্তভোগী।

-জেডসি