ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৪৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনায় শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

করোনায় শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যু

করোনায় শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যু

ঘাতকব্যধি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৪ এবং মারা গেছেন ৭ জন। আরোগ্য লাভ করেছে ১৬ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, নতুন মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী। তাদের সবাই ঢাকার।

গত ২৪ ঘণ্টায় ৩৯২১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪১৬টি নমুনা, বলেন নাসিমা।

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩৯০ জন, মৃত্যু হয় ১০ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৪৩৪, মৃত্যু হয় ৯ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১৮৬ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ১২৭ জনের। সুস্থ হয়ে উঠেছে ১০৮ জন।