ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১২:০৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

করোনায় সিনিয়র সাংবাদিক আব্দুস শহীদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৩ আগস্ট ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে এনটিভি পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন।

আব্দুস শহীদ দৈনিক দিনকালের চিফ রিপোর্টারের দায়িত্বে ছিলেন। পরে তিনি এনটিভিতে শুরু থেকে যোগ দেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।

-জেডসি