ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১১:১১:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

করোনা: অক্সিজেনের জন্য মেক্সিকোয় দীর্ঘ লাইন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মেক্সিকোর রাজধানীর হাসপাতালগুলো করোনা রোগী বেড়ে যাওয়া কোভিড রোগীদের জন্যে অক্সিজেন কিনতে তাদের স্বজনদের লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এরকমই একজন এডদুয়ার্দো মার্টিনেজ। শুক্রবার মেক্সিকো সিটির রাস্তায় তাকে দেখা গেছে লাইনে দাঁড়িয়ে অক্সিজেন কেনার জন্য অপেক্ষা করতে। তার ৫৫ বছর বয়সী মা কোভিড- ১৯ রোগী। মেক্সিকো সিটিতে আংশিক লকডাউন সত্ত্বেও মার্টিনেজের দুই প্রতিবেশী সম্প্রতি করোনায় মারা গেছেন।

তিনি বলেন, আমরা যেখানে বাস করছি সেখানে লোকজন খুবই বেপরোয়া। তারা মাস্ক পরেন না।

গত মধ্য ডিসেম্বরের পর থেকে ৯০ লাখ অধিবাসীর মেক্সিকো সিটিতে সর্বোচ্চ সতর্ক পদক্ষেপ নেয়া হয়েছে। অপ্রয়োজনীয় কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে।

সরকারি হিসেবে, দেশটিতে করোনায় ২৬ হাজারেরও বেশি লোক মারা গেছেন। আক্রান্তের সংখ্যা দেশব্যাপী প্রায় এক লাখ ৪৭ হাজার।

এ প্রেক্ষাপটে অক্সিজেনের চাহিদা বেড়ে প্রবল হয়েছে। ২৩ বছর বয়সী মেডিক্যাল শিক্ষার্থী গত চারদিন ধরে তার ভার্চুয়াল ক্লাশ করতে পারছে না। কারণ সে অক্সিজেনের খোঁজে আছে।

বাড়িতে থাকা অসুস্থ স্বজনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ভ্যালেঞ্চিয়া খুবই উদ্বিগ্ন। কারণ অক্সিজেন কেনার লাইন খুবই দীর্ঘ।

-জেডসি