করোনা আক্রান্ত ট্রাম্প হাসপাতালে ভর্তি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
করোনা আক্রান্ত ট্রাম্প হাসপাতালে ভর্তি
করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ভাইরাস সংক্রমণ শনাক্ত হবার ২৪ ঘণ্টা পার হবার আগেই ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বয়স এবং শারীরিক অবস্থার কারণে ঝুঁকিতে আছেন বলে মনে করা হচ্ছে। খবর বিবিস।
ওয়াশিংটনে ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেয়া হচ্ছে। প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ান ওয়াইট হাউস প্রাঙ্গণ থেকে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়।
গত বৃহস্পতিবার করোনাভাইরাসের কিছু 'হাল্কা উপসর্গ' দেখা দেয়, কিন্তু বুধবার রাতে ৭৪-বছর বয়স্ক ট্রাম্প জানান যে তিনি এবং তার স্ত্রী মেলানিয়া কোয়ারান্টিন-এ গেছেন।
ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্টকে সতর্কতা হিসেবে ওষুধ দেয়ার পর তিনি 'ক্লান্ত কিন্তু ভাল মেজাজে' ছিলেন।
ওয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, 'প্রেসিডেন্ট ট্রাম্প ভাল মেজাজে আছেন, কিছু হাল্কা উপসর্গ দেখা যাচ্ছে এবং তিনি সারা দিন কাজ করেছেন,'।
বিবৃতিতে বলা আরও হয়, 'ব্যাপক সতর্কতার জন্য এবং তাঁর ডাক্তারের পরামর্শ অনুযায়ী, প্রেসিডেন্ট আগামী কয়েকদিন ওয়াল্টার রিড-এর প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ করবেন'।
এদিকে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের উপসর্গের মধ্যে রয়েছে হাল্কা জ্বর।
মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অসুস্থতার কারণে কাজ না করতে পারলে তিনি তার দায়িত্ব ভাইস-প্রেসিডেন্টের কাছে ন্যস্ত করতে পারেন। অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাময়িক ভাবে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন।
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর