ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১০:২২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

করোনা আক্রান্ত হয়ে দ. আফ্রিকার দুই মন্ত্রী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার দুই মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমন তথ্য জানিয়েছে সে দেশের সরকার। দুই মন্ত্রীই এক সপ্তাহ আগে করোনাভাইরাস টেস্টে পজিটিভ হন এবং এতদিন ঘরে স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন।

তাদের অবস্থার অবনতি হলে আলাদা দুটি হাসপাতালে ভর্তি হন ষাটোর্ধ্ব শ্রমমন্ত্রী থুলাস জেসি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী বেদে মানতাশে।

মন্ত্রিপরিষদের মুখপাত্র ফুমলা উইলিয়ামস এক বিবৃতিতে জানান, উন্নত চিকিৎসা সেবা ও বাড়তি পর্যবেক্ষণ সুবিধা পেতে তাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আফ্রিকা মহাদেশের এই দেশটিতে করোনা সংক্রমণের হার বেশি। এখানে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ।

-জেডসি